×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৪
  • ৭১০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসের সাথে বাংলাদেশকে বিনির্মাণ করছেন বলে জানিয়েছেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরই চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে কাজ শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিনির্মাণ করছেন সাহসের সাথে।  
মতিয়া চৌধুরী আজ রোববার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬০তম কনভেনশনের জাতীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন। সেমিনারের প্রতিপাদ্য ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন প্রিপারেডনেস ইন সোসাইটি এন্ড ইন্ডাস্ট্রি।’ 
বিদেশিরা যারা সমালোচনা করতো তাদের প্রসঙ্গে সংসদ উপনেতা বলেন, বাংলাদেশের সফলতা দেখতে এখন বিদেশিরা এখানে আসছেন। এদেশ থেকে পরামর্শ চাচ্ছেন। 
সেমিনারের সভাপতির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট মোঃ নুরুল হুদা বলেন, আওয়ামী লীগ সরকার ভিশনারি সরকার।  ২০০৯ সালে এসেই ‘দিন বদলের স্লোগান’ দিয়েই আগামী ১০০ বছর পর কেমন বাংলাদেশ হবে তার ভিশন তৈরি করে রেখেছেন। 
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল ইসলাম পিইঞ্জ বলেন, শিক্ষা ব্যবস্থা এখন আর বেসিক শিক্ষার জায়গায় নাই। কারণ বেসিক শিক্ষার মাধ্যমে বিশ্বে টিকে থাকার সময় শেষ হয়ে গেছে। বিশ্বের সব দেশই এখন চাকরি  কেন্দ্রীক শিক্ষার দিকে ফিরে যাচ্ছে যেমন: মোবাইল ইঞ্জিনিয়ারিং, এলইডি ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, ডাটা সাইন্স, রোবটিক্স ইঞ্জিনিয়ারিং এই ধরনের বিষয়গুলোতে শিক্ষার্থীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে যেনো দেশের জনগণ আগামী বিশ্বে নেতৃত্ব দিতে পারে। আমার বিশ্বাস অত্যাধুনিক প্রযুক্তি শিক্ষার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম ২০৪১ সালের মধ্যেই  বিশ্বে নেতৃত্ব দেবে।
আইইবি'র সহকারী সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট আবদুস সবুর, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল হক মঞ্জু, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন, খন্দকার মঞ্জুর মোর্শেদ ও নুরুজ্জামান এবং সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম হাজারী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat