×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৪
  • ৪৫৯৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেছেন, বিশ্বের উন্নত দেশের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে রোল মডেল মনে করেন।
তিনি আরো বলেন, সাধারণ জনগণের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়তে দেশকে স্বাধীনতা বিরোধী ও তাদের উত্তরাধিকারমুক্ত করতে হবে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত করতে বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। তরুণ ও যুব সমাজ বাংলাদেশকে কলঙ্কমুক্ত দেখতে চায়।
আজ রোববার সাঁথিয়ার রূপসী, বাউশগাড়ী গণহত্যা দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার ১৯৭১ সালের ১৪ মে রূপসী, বাউশগাড়িতে গণহত্যায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।
ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জরিফ আহমেদ মাস্টারের সভাপতিত্বে পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত আলী বিল্লু, বেড়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আসিফ শামস রঞ্জন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শামসুল হক টুকু বলেন, মুক্তিযুদ্ধের সময় লেবাসধারী একদল ধর্ম ব্যবসায়ী রূপসী, বাউশগাড়ী, করমজা, মাধপুর ও শহীদনগরসহ বিভিন্ন জায়গায় গণহত্যা চালিয়েছে। ইসলাম কখনো একজন মানুষকে বিনা বিচারে হত্যার স্বীকৃতি দেয় না ও সমর্থন করে না। তারা ইসলামের নামে পাকিস্তানী এজেন্ডা এদেশে বাস্তবায়নের চেষ্টা চালিয়েছে। গণহত্যাকারীরা মানবতার দুশমন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে গণহত্যা পরিচালনাকারীদের সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার কার্যকর করে শহীদ পরিবারের উত্তরাধিকারদের ভিতর জমে থাকা কষ্ট দূর করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁর গৃহীত পরিকল্পনা বিশ্বব্যাপী সমাদৃত। সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উচ্ছসিত প্রশংসা করেছেন ও তাঁর সন্তানদের জন্য আদর্শ বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat