×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৩
  • ৩৪৯৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্যারিয়ারের শুরু করতে চেয়েছিলেন মডেলিং দিয়েই। কিন্তু কপালের লিখন না যায় খন্ডন। কখনও জানতেনই না, বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠবেন তিনি।
বলছি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের কথা। কিন্তু সহজ ছিল না তার এই সফর। জীবনে ছোটখাটো ভুল সবারই হয়। অভিজ্ঞতার অভাবে আবার কখনও দূরদর্শিতার অভাবে। ভুল স্ক্রিপ্ট পছন্দ করেও অনেকে মুশকিলে পড়েন। তবে আইকনিক চরিত্রের কথা ভুলে গেলেও এ ধরনের চরিত্রকে ভোলেন না দর্শক-অনুরাগীরা। এমনই কিছু কাণ্ড ঘটিয়েছেন কঙ্গনা রানাওয়াত নিজেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী অনুশোচনা করেছেন ক্যারিয়ারের কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী কঙ্গনার কথায় ’জীবনে কখনও কখনও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে মানুষ। আমিও করেছিলাম এই ভুল। কেউ কেউ বলবে যে সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু আমার কাছে এটা ভুল না। অনেকেই বলেন, এসব সিনেমা কেন করেছ? এর থেকে অনেক ভাল সুযোগ পেতে। কিন্তু আমার কাছে আর কোনও সুযোগ ছিল না। এমনকি অপশনও ছিল না। আমার কাছে কোনও কাজ ছোট না। আমি যা টাকা পেয়েছিলাম, সেটা কাজে লাগিয়েছিলাম। আমার আর সত্যিই কিছু করার ছিল না।’
তিনি আরো বলেন ‘লাইফ ইন এ মেট্রো’, ‘গ্যাংস্টার’, ‘ফ্যাশন’ সিনেমায় আইকনিক চরিত্রে অভিনয় করার পরেও তিনি নাকি ‘ডাবল ধামাল’ এবং ‘রাস্কেল’ এর মত চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু কেন? এই প্রশ্নের সম্মুখীন হতে হয় কঙ্গনাকে।
জানা গেছে, কঙ্গনাকে সামনে দেখা যাবে ‘ইমারজেন্সি’ চলচ্চিত্রে । এতে ইন্দিরা গান্ধীর চরিত্রে তাকে দেখা যাবে। তাই নিয়ে চলছে কঙ্গনার চূড়ান্ত ব্যস্ততা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat