×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১১
  • ৭০৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের অমৃতসরে অবস্থিত স্বর্ণ মন্দির এলাকায় এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয় একটি বিস্ফোরণে কেঁপে ওঠে। শিখ ধর্মের অনুসারীদের কাছে এটি একটি পবিত্র স্থান। বৃহস্পতিবার ভারতীয় পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে কবলা হয়, ভারতের উত্তরাঞ্চলীয় এ নগরীতে মধ্যরাতের দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।
পুলিশ জানায়, সেখানে বিস্ফোরণের তীব্রতা খুব একটা বেশি ছিল না। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা নৌনিহাল সিং বলেন, ‘এলাকাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটি ফরেনসিক দল এটি নিয়ে কাজ করছে।’
পুলিশ আরো জানায়, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেফতার করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি।
আগের দুই বিস্ফোরণে দুইজন আহত হয়। এ দুই বিস্ফোরণের একটি সোমবার এবং আরেকটি গত সপ্তাহান্তে ঘটে। পুলিশ এখন পর্যন্ত এসব বিস্ফোরণে কারণ জানাতে পারেনি।
পাঞ্জাব রাজ্যের এ স্বর্ণ মন্দির সারাবিশ্বের শিখদের কাছে একটি পবিত্র স্থান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat