×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১০
  • ১২৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইলি বাহিনী বুধবার অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে। ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় জেনিন নগরীর কাছে এ হত্যার ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয় এই দুই নাগরিকের পরিচয় পেয়েছে। তাদের একজনের নাম আহমেদ জামাল তৌফিক আসাফ (১৯) এবং অপরজনের নাম রনি ওয়ালিদ আহমেদ কাতানাত (২৪)। তারা কাবাতিয়া শহরে ইসরাইলি দখলদারদের গুলিতে নিহত হয়।এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ‘এই দুই ফিলিস্তিনি একটি গাড়ি থেকে আইডিএফ সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায়।’ এ সময় ‘সৈন্যরাও পাল্টা গুলি করলে তারা নিহত হয়।’
বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থল থেকে একটি এম-১৬ এবং একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে।এনিয়ে চলতি বছর ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে নিহত ফিলিস্তিনি নাগরিকের সংখ্যা বেড়ে ১২৫ জনে দাঁড়ালো।ইসরাইল ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat