×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৯
  • ৩৮০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পারিবারিক কলহের জের ধরে ফেনী জেলার পরশুরাম থানা এলাকায় স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. ইব্রাহীম ওরফে মুন্সী মিয়া (৫৯) কে গাজীপুরের গাছা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ইব্রাহীম মিয়া ফেনী জেলার পরশুরাম থানার উত্তর কাউতলী গ্রামের মৃত আলী আহম্মদের পুত্র। ১৯৯৭ সালে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সে। এ ঘটনার পর সৌদি আবর থেকে সে দীর্ঘ ২৫ বছর পর দেশে ফিরে আসে। এছাড়া দীর্ঘ ২৬ বছর যাবৎ পলাতক জীবনযাপন করে আসছিল সে।
আজ  সকালে র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ  এসব তথ্য জানান।
এদিকে, র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক  জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল শুক্রবার গভীর রাতে গাজীপুরের গাছা থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে পলাতক মো. ইব্রাহীম ওরফে মুন্সী মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ফারজানা হক জানান, ১৯৯৭ সালে পারিবারিক কলহের জের ধরে নিজ স্ত্রী’কে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে ইব্রাহীম ওরফে মুন্সী। হত্যার পর তার বিরুদ্ধে ফেনী জেলার পরশুরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করার পর থেকে সে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ওই হত্যা মামলায় আটক ইব্রাহিমের বিরুদ্ধে ১৯৯৯ সালে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, আত্মগোপনে থাকাকালীন সময়ের মধ্যে সে আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে একপর্যায়ে সৌদি আরব পাড়ি জমায়। সৌদি আবর থেকে সে দীর্ঘ ২৫ বছর পর দেশে ফিরে আসে। দেশে এসে ইব্রাহিম গাজীপুরের গাছা থানা এলাকায় আত্মগোপনে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat