×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৫
  • ৩৫১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর পুণমুদ্রিত ‘পাকিস্তান সরকার কর্তৃক ৫ই আগস্ট ১৯৭১ সালে প্রকাশিত পূর্ব পাকিস্তানের সঙ্কট সম্পর্কে শ্বেতপত্র’ প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 
আজ দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রকাশনাটির মোড়ক উন্মোচনকালে অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া, পরিচালক মোহাম্মদ আলী সরকার উপস্থিত ছিলেন। 
এ সময় মন্ত্রী বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা, যেটি আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে, হচ্ছে। বিভ্রান্তি দূর করতেও এই প্রকাশনাটি সহায়ক।’
হাছান মাহমুদ উদাহরণ দিয়ে বলেন, ‘শ্বেতপত্রের তৃতীয় অধ্যায়ে মুক্তিযুদ্ধকে পূর্ব পাকিস্তানের সন্ত্রাস হিসেবে আখ্যা দেয়া হয়েছে। ৭ মার্চ সম্পর্কে লেখা হয়েছে, শেখ মুজিবুর রহমান একটি প্রতিদ্বন্দ্বী সরকার চালাবার কথা ঘোষণা করেন এবং আনুষ্ঠানিকভাবে কয়েকটি নির্দেশনা জারি করেন।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নির্দেশেই যে পূর্ব বাংলায় স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হচ্ছিল সেটি এখানে পরিস্ফুটিত হয়েছে। পাকিস্তানি শাসকগোষ্ঠী ভারত বলতো না সবসময় হিন্দুস্থান বলতো। এখানে হিন্দুস্থানের অর্থাৎ ভারতের ভূমিকা নিয়েও একটি অধ্যায় রয়েছে। লেখক, বাগ্মী, সাংবাদিক সবার কাছে বইটি পৌঁছানো প্রয়োজন।’ 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat