×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৫
  • ৪৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গার্ড অনার প্রদান
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বঙ্গভবনের ক্রিডেনশিয়াল মাঠের দক্ষিণ-পশ্চিম অংশে প্রথম আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করলেন।গতকাল শপথ গ্রহণের পর বঙ্গভবনে আজ রাষ্ট্র প্রধানকে প্রথম গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
যেহেতু গত সন্ধ্যায় রাষ্ট্রপতি তাঁর কার্যালয়ে প্রথম অফিস করেন, তাই কোনো আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা যায়নি। তাই সকালে এ কর্মসূচি পালন করা হয়।সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা এবং বঙ্গভবনের কর্মকর্তারা অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন।প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাঁকে অনুষ্ঠানের অংশ হিসেবে গার্ড অব অনার প্রদান করে যখন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি ব্যান্ড দল স্বাগত সুর বাজান।দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এক শপথ অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হন মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন।রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনিসহ পরিবারের সদস্যরা গতকাল রাত ৮টা ৫০ মিনিটে তাঁর গুলশানের বাসা থেকে মোটর শোভাযাত্রায় বঙ্গভবনে আসেন।
বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটকে রাষ্ট্রপতিকে স্বাগত জানান, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস অশ্বারোহী দল। সেখান থেকে প্রধান ভবনের গেটে আসলে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
ঐ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বডুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat