×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-১১
  • ৯১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার কোভিড জাতীয় জরুরি স্বাস্থ্য অবস্থার আনুষ্ঠানিক ইতি টেনেছেন। গত তিন বছরেরও বেশি সময় ধরে বহাল থাকা এই জরুরি স্বাস্থ্য পরিস্থিতে দেশের জনগণকে বিশেষ সেবা দেয়ার প্রচেষ্টা চালানো হয়।
কোভিডে দেশটিতে ১০ লাখেরও বেশি লোক মারা গেছে।
হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, বাইডেন কংগ্রেসে পাশ করা আইনে স্বাক্ষর করেছেন যা কোভিড ১৯ মহামারি সংক্রান্ত জাতীয় জরুরি স্বাস্থ্য অবস্থার অবসান ঘটাবে। খবর এএফপি’র।
হোয়াইট হাউসের সিনিয়র একজন কর্মকর্তা বলেছেন, টাইটেল ৪২ নামে পরিচিত আইনটির ব্যবহার আগামী ১১ মে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।
এর ফলে তখন থেকে কোভিড পরীক্ষার জন্যে ব্যাপক তহবিল সরবরাহ, বিনামূল্যে টিকা দেয়াসহ অন্যান্য জরুরি সেবাগুলো বন্ধ হয়ে যাবে। 
তবে হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ^ব্যাপী ছড়িয়ে পড়া মহামারি থেকে মুখ ফিরিয়ে নিলেও বাইডেন প্রশাসন ভাইরাসটির নতুন কোন রূপ মোকাবেলায় ইতোমধ্যে পরবর্তী প্রজন্মের ভ্যাকসিনসহ অন্যান্য পদক্ষেপ নিয়ে কাজ করছে। 
প্রসাশনের সিনিয়র একজন কর্মকর্তা বলেছেন, প্রজেক্ট নেক্সটজেন সরকারি বেসরকারি সহযোগিতার মাধ্যমে পরবর্তী প্রজন্মের টিকা ও চিকিৎসার দ্রুত উন্নয়নকে প্রসারিত করবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat