×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-১০
  • ১৫৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এর মাধ্যমে রোহিঙ্গাদের জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদানের জন্য বাংলাদেশকে আরো ২৩.৮ মিলিয়ন ডলার মানবিক সহায়তা প্রদান করছে।
ইউএসএআইডি এই নতুন অর্থায়নের মাধ্যমে কক্সবাজার ও ভাসানচরে শিশু, গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মৌলিক ও তাজা খাবার কেনার জন্য ইলেকট্রনিক ভাউচার, ৯২৫,০০০ রোহিঙ্গাদের খাদ্য যোগানোসহ প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সরবরাহ করতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এর সাথে কাজ করবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রায় ১০০ মিলিয়ন ডলারের তহবিলের ঘাটতির মধ্যে এই সহায়তা এমন সময়ে দেয়া হচ্ছে যখন রোহিঙ্গা শিবিরগুলিতে খাদ্য রেশন হ্রাস করার পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল।
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, "যুক্তরাষ্ট্র বাংলাদেশে উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে আরও অনেক কিছুর প্রয়োজন আছে। আমরা অন্যান্য দাতাদেরকে রোহিঙ্গাদের চাহিদা মেটাতে অতিরিক্ত সহায়তা প্রদান করতে আমাদের সাথে যোগ দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশ সরকারকেও আহ্বান জানাই রোহিঙ্গা জনগোষ্ঠীকে টেকসই জীবিকামূলক কর্মকান্ডে নিয়োজিত হওয়ার সুযোগ দেয়ার জন্য যাতে তারা মানবিক সাহায্যের উপর তাদের নির্ভরতা কমাতে সক্ষম হয়।
বাংলাদেশে আশ্রয় গ্রহন করে বর্তমানে প্রায় ১০ লাখ মিয়ানমারের জাতিগত রোহিঙ্গা লোক কক্সবাজারের বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে এবং বঙ্গোপসাগরের দ্বীপ ভাসানচরে বসবাস করছে। তারা মৌলিক চাহিদা মেটাতে মানবিক সহায়তার উপর নির্ভর করছে।
২০১৭ সালের আগস্ট  থেকে যুক্তরাষ্ট্র এই আঞ্চলিক সঙ্কটের প্রেক্ষিতে ২ বিলিয়ন ডলারের বেশি প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat