×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-০২
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন এএনসি দলের কর্মকর্তাদের রাশিয়া পাঠানো হয়েছে। 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ‘বিশ^ব্যবস্থার পুনর্নিমাণ’ নিয়ে আলোচনার জন্যে তাদের সেখানে পাঠানো হয়।  
শনিবার এএনসি এ খবর জানিয়েছে। 
দলটি আরো বলেছে, এএনসি’র দীর্ঘদিনের মিত্র ও রাশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া পার্টির আমন্ত্রণে সফরটি অনুষ্ঠিত হয়েছে। 
আলোচনায় নব্য ঔপনেশিকতা ও একমেরু বিশে^র পরিণামের বিপরীতে বিশ^ব্যবস্থার পুননির্মাণের বিষয়টি অন্তর্ভূক্ত রয়েছে।
মস্কো দীর্ঘদিন ধরেই আফ্রিকান দেশগুলোর সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। পুতিন শুক্রবার পশ্চিমা নিয়ন্ত্রণ কমাতে নতুন এক পররাষ্ট্র নীতিতে স্বাক্ষর করেছেন। 
এনএনসি’র আন্তর্জাতিক সম্পর্ক কমিশনের প্রধান ওবেদ বাপেলা দলটির নেতৃত্ব দিচ্ছেন। দলটি বৃহস্পতিবার মস্কো পৌঁছেছে। রোববার পর্যন্ত তাদের থাকার কথা রয়েছে। 
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার সাথে রাশিয়ার কয়েক দশকের সম্পর্ক রয়েছে। বর্ণবাদ বিরোধী লড়াইয়ে ক্রেমলিন এএনসিকে সমর্থনের পর থেকে উভয়ের এ সম্পর্ক তৈরি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat