×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৩-২২
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের স্বনামধন্য ও সুপরিচিত চার্টার্ড একাউন্টেসি ফার্ম স্নেহাশীষ মাহমুদ এন্ড কোম্পানি গত সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে তার দশম বর্ষপূর্তি উদযাপন করেছে।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ড. আব্দুল মান্নান সিকদার ও আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ মনিরুজ্জামান সম্মানিত অতিথির বক্তব্য দেন।
তারা সরকারী সংস্থাসমূহে চালু হওয়া অনলাইন সেবা গ্রহণের জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
স্নেহাশীষ মাহমুদ এন্ড কোম্পানির প্রতিষ্ঠাতা পার্টনার স্নেহাশীষ বড়ুয়া ফার্মটির বিভিন্ন কার্যাবলীর উপর সংক্ষিপ্ত প্রেজেনটেশন উপস্থাপন করেন।
তিনি বলেন,সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে তারা নিরীক্ষা ও কনসালটেন্সির কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের অন্য বক্তারা নীতি-নির্ধারণী সংলাপ এবং বিভিন্ন ফোরামে প্রতিষ্ঠানটি থিংক ট্যাংক হিসেবে সুনামের সঙ্গে কাজ করে চলেছে বলে উল্লেখ করেন।
স্নেহাশীষ মাহমুদ এন্ড কোম্পানির দশম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পার্টনার জেরীন মাহমুদ হোসেন এবং অন্যতম পার্টনার সুকান্ত ভট্টাচার্য্য বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat