×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৩-২১
  • ৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হজের প্যাকেজের টাকার পরিমাণ ধর্মপ্রাণ সাধারণ মুসলমানদের নাগালের বাইরে হওয়ায় ক্ষোভ প্রকশ করে তা কমিয়ে সাধারণ নাগরিকদের আর্থিক সক্ষমতার মধ্যে নিয়ে আসার আহ্বান জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এর আগে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই ক্ষোভ প্রকাশ করা হয়।

সভায় আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সরকার দলীয় আইনজীবী ও পুলিশের ন্যাক্কারজনক হামলা, ভাঙচুর, গ্রেপ্তার, মিথ্যা মামলা দায়ের এবং ভোট ডাকাতি করে নির্বাচনী প্রহসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা মনে করে, আওয়ামী লীগ পুলিশকে বেআইনিভাবে ব্যবহার করে সুপ্রিম কোর্টের পবিত্রতা ক্ষুণ্ণ করেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ক্ষমতাসীনদের এই আচরণ প্রমাণ করেছে যে অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু ও অবাধ হতে পারে না।

বিজ্ঞপ্তিতে গত ১৯ মার্চ রাতে ঢাকার বনানী ক্লাব থেকে সিরাজদিখান উপজেলা বিএনপির আহ্বায়ক মোমেন আলীসহ প্রায় ৫১ জনকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার ও পরে আদালতে ২ দিনের রিমান্ড মঞ্জুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভা মনে করে এই অনির্বাচিত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনকে দমন করার জন্য এ ধরনের হীন কৌশলের আশ্রয় গ্রহণ করছে। অবিলম্বে আটককৃত ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবী জানানো হয় সভায়।

রবিবার পদ্মা সেতুর শিবচর প্রান্তে বাসের ফিটনেস সার্টিফিকেট না থাকা সত্বেও এবং বাসটির রুট পারমিট বাতিল হওয়ার পরেও মহাসড়কে যাত্রী পরিবহণ করার ফলে ভয়াবহ দুর্ঘটনায় ২১ জনের প্রাণ ঝরে যায়। এতে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করা হয় বিএনপির এই সভায়। নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভা মনে করে এ দুর্ঘটনার জন্য সরকারের সড়ক বিভাগ সম্পূর্ণ দায়ী। এই মর্মান্তিক দুর্ঘটনার সব দায় নিয়ে সেতুমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat