×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-১৩
  • ৩৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড়ো যৌথ সামরিক মহড়া শুরু করেছে। এর আগে পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া সতর্ক করে বলেছে, এ ধরনের মহড়াকে তারা যুদ্ধ ঘোষণা হিসেবে দেখতে পারে।
এ সতর্ক বার্তার পরেই সোমবার দ’ুদেশে বড়ো ধরনের এ মহড়া শুরু করল।
সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া একের পর এক পরমাণু পরীক্ষা চালিয়ে আসছে। এ হুমকি মোকাবেলায় ওয়াশিংটন ও সিউল তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করেছে। 
মিত্র দু’দেশ জানিয়েছে, ‘ফ্রিডম শিল্ড’ নামের এ মহড়া তারা অন্তত ১০ দিন চালাবে। উত্তর কোরিয়ার দ্বিগুণ আগ্রাসনের মুখে পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলাই তাদের এ মহড়ার লক্ষ্য।
যদিও এ ধরনের সকল মহড়াতেই উত্তর কোরিয়া ক্ষুব্ধ হচ্ছে। তারা একে আক্রমণের পূর্ব প্রস্ততি হিসেবে দেখছে।
যদিও উত্তর কোরিয়া বলছে, তাদের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা কর্মসূচির উদ্দেশ্য আত্মরক্ষামুলক।
দেশটির সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’র খবরে সোমবার বলা হয়েছে, সপ্তাহান্তে উত্তর কোরিয়া পূর্ব উপকূলের সাবমেরিন থেকে দ’ুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat