×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-১১
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সবচেয়ে বিশ্বস্ত মিত্রদের অন্যতম লি কিয়াং শনিবার প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। এতে করে দেশের শীর্ষ নেতৃত্বের ওপর শি’র প্রভাব জোরদার হয়েছে।
সাবেক সাংহাই পার্টির প্রধান লি গত বসন্তের দুই মাসের ভয়াবহ লকডাউন তত্ত্বাবধানকালে  দেশটির পার্লামেন্টের সভায় বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর উত্তরসূরি হিসেবে তার নাম ঘোষণা করা হয়। খবর এএফপি’র।
শি’কে সর্বসম্মতিক্রমে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার একদিন পর ৬৩ বছর বয়সী লি কিয়াং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ২,৯০০ টিরও  বেশি প্রতিনিধিদের প্রায় সবক’টি ভোট পেয়ে প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
লি কিয়াংকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার জন্য শি’র প্রস্তাব শনিবার সকালে চেম্বারে পড়ে শোনানো হয়।
লকডাউন চলাকালে বাসিন্দাদের খাবার ও চিকিৎসা সেবা পেতে লড়াই করার কারণে সাংহাই লকডাউন পরিচালনা করার পর লি-এর উত্তরণ ইতোপূর্বে সন্দেহজনক বলে ঠেকেছিল। তবে চীনা রাজনীতিতে শি’র শক্তিশালী প্রভাব থাকায় লি’র রেকর্ড, সেই সঙ্গে গত শীতে শি’র শূন্য-কোভিড নীতির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের অবসান ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat