×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-২৫
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বিএনপির রাজনীতি মিথ্যা ও হত্যার। বিএনপি যখন ৭৫ পরবর্তী সময়ে ক্ষমতায় এসেছিল তখন থেকে হত্যার রাজনীতি শুরু করে।
আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দেন।
২০০৪ সালের ঘটনাকে স্মরণ করে আনিসুল হক বলেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বিএনপি ১৯ বার হত্যার চেষ্টা চালিয়েছে। আল্লাহর রহমতে প্রতিবারই শেখ হাসিনা হত্যার হাত থেকে বেঁচে যান। এসব তাদের আদর্শের মধ্যে লেখা রয়েছে। তারা এটা ছাড়া কিছু করতে পারে না। আমরা বলতে চাই বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়ন দেখে নাই। রাজনৈতিক শান্তিও দেখেছে। এটা আমরা অব্যাহত রাখতে চাই।
আইনমন্ত্রী জনগণের ওপর প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, আপনারা দেখেছেন ২০০৬ সালের প্রহসন, ওই সালে যা করেছে বিএনপির আদর্শের মধ্যেই তা লেখা আছে এবং তারা তাই করেছে। আমরা জনগণের কাছে জনগণের প্রাপ্য ভোটাধিকার পৌঁছে দিয়েছি, ইনশা আল্লাহ ২০২৪ সালে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেটা আবারও প্রমাণ করবো।
এই সময় আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat