×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-২১
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

১১ বছরের মধ্যে প্রথমবার  টিকেটের দাম বাড়ানোর ঘোষণা দিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী মৌসুম থেকে প্রাপ্তবয়স্কদের টিকেটের দাম শতকরা ৫ শতাংশ বাড়ানো হয়েছে। 
ম্যাচ আয়োজনের খরচ বেড়ে যাবার কারনেই টিকেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেড। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, গত ৫ বছরে ম্যাচ আয়োজনের খরচ ৪০ শতাংশ বেড়েছে। আর গত ১২ মাসেই সেটি বেড়ে দাঁড়িয়েছে ১১ শতাংশ। 
এক বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড জানায়, ‘ক্লাবকে ভালোভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবেই ২০২৩-২৪ মৌসুম থেকে টিকেটের মূল্য সামান্য বাড়ানো হয়েছে।’
তারা আরও জানায়, ‘বর্তমান মূল্যস্ফীতির তুলনায় টিকেটের মূল্য যথেষ্টই কম বাড়ানো হয়েছে। ওল্ড ট্রাফোর্ডে টিকেটের মূল্য, ম্যাচের দিন খাবার ও পানীয় প্রিমিয়ার লিগের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের মধ্যেই আছে।’
অবশ্য অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের জন্য মৌসুমি টিকেটের মূল্য একই রকম রেখেছে ম্যান ইউ। এ ছাড়া ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য টিকেটে উপর ৫০ শতাংশ ছাড়ও থাকছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat