×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-০৭
  • ৪২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের প্রধানমন্ত্রী  সোমবার  উইকিপিডিয়া আনব্লক করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। অনলাইন এনসাইক্লোপিডিয়ায় ‘অবমাননাকর বিষয়বস্তু’ থাকায় নিষিদ্ধ করার  কয়েকদিন পর সরকার এ ঘোষণা দেয়।
‘ধর্মীয় অবমাননাকর বিষয়বস্তু’ থাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে একটি সংবেদনশীল ইস্যু। এর আগে  ‘অবমাননাকর’ বিবেচিত বিষয়বস্তু প্রকাশের জন্য জায়ান্ট স্যোসাল মিডিয়া ফেসবুক ও ইউটিউব নিষিদ্ধ করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী মারইয়াম আওরঙ্গজেব আদেশের একটি অনুলিপি টুইট করেছেন যাতে বলা হয়েছে, ওয়েবসাইট (উইকিপিডিয়া) অবিলম্বে পুনরুদ্ধার করার নির্দেশ দিতে পেরে প্রধানমন্ত্রী সন্তুষ্ট।
উইকিপিডিয়া পরিচালনাকারী অলাভজনক তহবিল উইকিমিডিয়া ফাউন্ডেশন সোমবার এএফপিকে বলেছে, শিগগিরই পাকিস্তানে ‘অনলাইন ট্রাফিক’ আবার শুরু হবে বলে তারা আশাবাদী।
গত সপ্তাহে, ব্লক করার আগে পিটিএ ওয়েবসাইটটিকে ‘অবমাননাকর’ বিষয়বস্তু অপসারণের জন্য ৪৮ ঘন্টা সময় দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat