×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-০৫
  • ৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে নিম্ন আদালতের দেওয়া আদেশ, স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে জাপা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা কাটল। বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। 
জি এম কাদেরের পক্ষে আদালতে আইনজীবী ছিলেন এডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, গত ১৯ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আদালত জি এম কাদেরের আপিল খারিজ করে দেন। ওই খারিজ আদেশের বিরূদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়। আজ হাইকোর্ট শুনানি গ্রহণ করে অধস্তন আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন। একই সঙ্গে ওই নিষেধাজ্ঞার আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন। এ আদেশের ফলে জি এম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে কোনো বাধা নেই।
জাতীয় পার্ট্রি নেতা জিয়াউল হক মৃধা গত বছরের ৪ অক্টোবর জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। একই মামলায় দল থেকে জিয়াউল হকের বহিষ্কারাদেশকে বেআইনি ঘোষণা এবং দলীয় গঠনতন্ত্রের ২০-এর উপধারা ১(১) অবৈধ ঘোষণা চাওয়া হয়। এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর জিয়াউল হক মৃধাকে দলের চেয়ারম্যানের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেয়া হয়। জিয়াউল হক মৃধার মামলায় গত বছরের ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন। ওই আদেশ চ্যালেঞ্জ করে ঢাকার জেলা জজ আদালতে বিবিধ আপিল আবেদন করেন জি এম কাদের। আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি নিয়ে ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালত গত ১৯ জানুয়ারি সরাসরি খারিজ করে আদেশ দেন। এরপর জি এম কাদের হাইকোর্টে ওই আদেশের বিরূদ্ধে রিভিশন আবেদন করেন। আজ শুনানি নিয়ে আদেশ দেয় হাইকোর্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat