×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-০৫
  • ৪০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ দীর্ঘ অসুস্থতার পর ৭৯ বছর বয়সে দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  রোববার সেনাবাহিনী এ কথা জানায়।
সেনাবাহিনীর মিডিয়া উইং প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, জ্যেষ্ঠ সামরিক প্রধানরা জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ করে বলেছেন, ‘আল্লাহ মরহুমের রুহের মাগফিরাত দান করুন এবং শোকাহত পরিবারকে শক্তি দিন।’
একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, পারভেজ মোশাররফ রোববার সকালে দুবাইয়ের একটি হাসপাতালে মারা  গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা এএফপিকে আরো বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি  যে-  জেনারেল আজ সকালে দুবাইয়ে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।  তিনি আর নেই।’
১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাকে সেনাপ্রধানের পদ  থেকে বরখাস্ত করার  চেষ্টা করার পর এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে  মোশাররফ ক্ষমতা দখল করেন। সাত বছরেরও  বেশি সময় ধরে ক্ষমতায় থাকাকালে তার ওপর অন্তত তিনটি  হত্যা প্রচেষ্টা চালানো হয়।
মোশাররফ ক্ষমতায় থাকাকালে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি ধারা বজায় রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat