×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-০৪
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর (এমপি) বলেছেন, মরনব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে হলে সমাজের সকল শ্রেণির মানুষকে এখন থেকে আরও বেশি সচেতন হতে হবে। 
তিনি বলেন, ক্যান্সার প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। ক্যান্সার কি এটা মানুষকে বুঝাতে হবে।  ধুমপান কমাতে হবে। তা না হলে এই রোগ কমানো যাবে না।
দেশে ক্যান্সার রোগ একটি  বড় সমস্যা  উল্লেখ করে আসাদুজ্জামান নূর বলেন,  আমাদের দেশে ক্যান্সার রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেড়েই  চলেছে। এই মরনব্যাধির চিকিৎসা ব্যয়বহুল। সে কারণে সমন্বিত চিকিৎসা ব্যবস্থা চালু করা দরকার। ভাল মানের ডাক্তার তৈরি করা দরকার। দেশে ক্যান্সার রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ডাক্তারের অভাব রয়েছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর উত্তরা ১০ নং সেক্টর আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল  হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস-২০২৩ পালন উপলক্ষে কাজী রফিকুল আলম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
এরআগে, অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ আহছানিয়া মিশন ক্যান্সার এ্যান্ড জেনারেল  হাসপাতালের ২০২১-২০২২ সালের প্রথম বার্ষিক রিপোর্টের মোড়ক উন্মোচন করেন। 
দেশবরেণ্য অভিনেতা আসাদুজ্জামান বলেন, আমার এলাকার মানুষ, আমার সহকর্মী প্রয়াত অভিনেতা আলী যাকের ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই বছর আগে মারা গেছেন। ডাক্তার  বলেছিল, তিনি দুই বছর বাঁচবেন, পরবর্তীতে মানুষের দোয়ায় এবং আল্লাহর রহমতে তিনি চার বছর বেঁছে ছিলেন। এক্ষেত্রে আহছানিয়া মিশন একটি বড় কাজ করেছে। আপনাদের প্রয়োজনে আপনারা যে কোন সময় যে কোন শিল্পীকে আপনারা চাইলে ওই শিল্পীকে এনে আপনাদের সামনে হাজির করবো।  
ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি ও এএমসিজিএইচ-এর গভর্নিং বডির চেয়ারম্যান কাজী রফিকুল আলমের সভাপতিত্বে প্যানেল আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ও এএমসিজিএইচ-এর গভর্নিং বডির সদস্য অধ্যাপক ডাঃ এম এ হাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন শাখা) মোঃ সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের (পরিচালক) লাইন ডিরেক্টর অধ্যাপক ডাঃ মোহাম্মদ রোবেদ আমিন (এনসিডিসি), ঢাকা আহছানিয়া মিশন মেডিকেল কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অধ্যাপক ডাঃ দীপক কুমার সান্যাল, হাসপাতালের  ব্যবস্থাপনা পরিচালক, দেশবরেন্য ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডাঃ কামরুজ্জামান চৌধুরী, হাসপাতালের ডিরেক্টর ও কাজী রফিকুল  আলমের মেয়ে কাজী শামীমা মেঘনা, ডা: ফারহানা, ডাক্তার  মৌ, ডাক্তার জান্নাত। ঢাকা আহছানিয়া মিশনের ক্যান্সার বিশেষজ্ঞগণ এবং হাসপাতালের চিকিৎসক, উচ্চ পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা: এ কে এম শাহরিয়ার ও ডা: ফারহানা ফেরদৌসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat