×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-০২
  • ২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বাংলাদেশ নারী ফুটবল দলের ঐতিহাসিক জয় দেশের ক্রীড়াঙ্গণে নারীদের কৃতিত্বের এক  অবিস্মরণীয় অধ্যায়। 
এই সাফল্যকে স্মরণীয় করে ধরে রাখতে ডাক অধিদপ্তর স্মারক ডাকটিকিট. উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে। 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ বৃহ্স্পতিবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন। এছাড়াও ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড প্রকাশ করেন। 
মন্ত্রী এ উপলক্ষে এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের  এ অসামান্য অর্জন এবং বিস্ময়কর ক্রীড়ানৈপুণ্য সমগ্র জাতিকে সম্মানিত করেছে।  
আন্তর্জাতিক পরিমন্ডলে ক্রীড়াক্ষেত্রে  আগামী দিনগুলোতে বড় সাফল্য অর্জনে বাংলাদেশ নারী ফুটবল দলের এ অর্জন দেশের ক্রীড়াঙ্গনকে অনুপ্রাণিত করবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। 
মন্ত্রী বলেন, বাংলাদেশের মেয়েরা অবিস্মরণীয় ইতিহাসে পৌঁছে দিল দেশকে। সে-দিক থেকে দেখলে, বাংলাদেশের কাছে এটি এক ঐতিহাসিক সূচনা।  তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের এমন জয়ের ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২২ সালের  ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat