×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-২৭
  • ৩০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আলজেরিয়ায় অনুষ্ঠিত ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সংসদীয় ইউনিয়নের (পিইউআইসি) ৪৮তম নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদল অংশ নিয়েছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান মো. শহীদুজ্জামান সরকার এমপি’র নেতৃত্বে প্রতিনিধিদল সভায় অংশ নেন। 
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় শহীদুজ্জামান সরকার বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে শান্তিপূর্ণ প্রত্যাবাসনে ওআইসি’কে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা প্রদানের অনুরোধ করেন। এছাড়াও তিনি রোহিঙ্গা ইস্যুতে পৃথকভাবে পিইউআইসি’র সেক্রেটারি জেনারেলের সাথেও কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের  সদস্য হিসেবে আবু রেজা মুহাম্মদ নিজামউদ্দিন এমপি এবং এস এম শাহজাদা এমপি উপস্থিত ছিলেন। এর আগে মো. শহীদুজ্জামান সরকার এমপির নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা আলজেরিয়ায় অনুষ্ঠিত পিইউআইসি’র সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে ২৪ জানুয়ারি ঢাকা ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat