×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-২০
  • ৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন(বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের আন্ত:জেল কারাতে  বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে।
ইভেন্টের কুমি -৬০ কেজিতে প্রথম স্থান অধিকার করে বান্দরবানের সিংক্যউ মার্মা দ্বিতীয় স্থান অধিকার করে মাং পং ¤্রাে, - ৬১ কেজিতে প্রথম স্থান অধিকার করে কুমিল্লার নাহিদা আক্তার দ্বিতীয় স্থান অধিকার কওে চট্টগ্রামের অন্বেষা দে। কুমি -৬৭ কেজিতে প্রথম স্থান অধিকার করে রাঙামাটির সুদর্শন বিকাশ এবং দ্বিতীয় স্থান অধিকার করে নোয়াখালীর আল মুয়িত। কুমি -৬৮ কেজিতে প্রথম  হয়েছেন চট্টগ্রামের সমুদ্রা মজুমদার।  দ্বিতীয় চট্টগ্রামের উমা চৌধুরী। কুমি -৭৫ কেজিতে প্রথম স্থান অধিকার করেন চট্টগ্রামে আল আরাবি রাফি, দ্বিতীয় চট্টগ্রামের জারিফ কবির। কুমি +৬৮ কেজিতে প্রথম স্থান অধিকার করে চট্টগ্রামে ঈশা ধর।  দ্বিতীয় স্থান অধিকার করে কুমিল্লার ফারিয়া বিনতে ফারুক। তরুণ একক কাতায় প্রথম স্থান অধিকার করেন বান্দরবানের সিংখিউ দ্বিতীয় নোয়াখালীর মহরম আলী।
তরুণী একক কাতায় প্রথম হয়েছেন বান্দরবানের রুই তুম ¤্রাে, দ্বিতীয় একই জেলার  শোনায় ¤্রাে। তরুন  একক কাতায় +৭৫ কেজিতে প্রথম স্থান অধিকার করেছেন  কক্সবাজারের সাঈদ মোহাম্মদ, দ্বিতীয় নোয়াখালীর মুসা বিন আরিফ । তরুণী কুমি -৪০ কেজিতে  নোয়াখালীর নাজিফা আঞ্জুম, দ্বিতীয়  কুমিল্লার সুইটি আক্তার । তরুণ কুমি -৪৫ কেজিতে প্রথম রাঙামাটির অমিত কান্তি এবং  দ্বিতীয় চট্টগ্রামের মোসাফিকুজ্জামান । তরুণী বিভাগের কুমি -৪৫ কেজিতে প্রথম হয়েছেন  নোয়াখালীর সাবিহা জাহান এবং  দ্বিতীয় চট্টগ্রামের সৈরন্তী দত্ত। তরুণ বিভাগে কুমি -৫০ কেজিতে প্রথম  চট্টগ্রামে রিদয়ানুল আরেফিন এবং  দ্বিতীয় কুমিল্লার মো. প্রবাসী । কুমি -৫৫ কেজিতে প্রথম স্থান অধিকার করেন নোয়াখালীর মহরম আলী এবং  দ্বিতীয় স্থান অধিকার করেন বান্দরবানের রেংহিং।  তরুণী বিভাগে কুমি -৫৫ কেজিতে প্রথম বান্দরবানের রুইতুম ¤্রাে এবং  দ্বিতীয়  নাদিয়া সুলতানা।
বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আজ শেষ হওয়া  প্রতিযোগিতা শেষে  বান্দরবান সদরের হিলভিউ কনভেনশন সেন্টারের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. মো. আমিনুর রহমান ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat