×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০১-১৩
  • ৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ড বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার অংশ হিসাবে ভারতীয় কোস্টগার্ডের দুটি জাহাজ শৌর্য ও রাজবীর ছয় দিনের সফরে আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং দুই দেশের কোস্টগার্ডের মধ্যে ব্যাপক সহযোগিতার অংশ হিসেবে জাহাজগুলো এ সফর করছে।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জন্য স্থানীয়ভাবে নির্মিত অত্যাধুনিক জাহাজ দুটিকে বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় কোস্ট গার্ডের এ দুটি জাহাজের সফর সামুদ্রিক সংশ্লিষ্ট স্বার্থ রক্ষা করার বিষয়ে ভারতের সদিচ্ছা ও অঙ্গীকারের প্রতিফলন।
এতে আরো বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের নৌবাহিনী ও উপকূলরক্ষীদের মধ্যে জাহাজের নিয়মিত সফর উভয় দেশ ও তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা এবং বোঝাপড়াকে আরও জোরদার করতে অবদান রাখে। এছাড়াও, সফর বিনিময় আমাদের অভিন্ন সামুদ্রিক এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ক্ষেত্রে আমাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। এসফর ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বন্ধুত্ব ও সহযোগিতার দৃশ্যমান বহিঃপ্রকাশ।
আইসিজিএস শৌর্য হলো একটি অ্যাডভান্সড অফশোর প্যাট্রোল ভেসেল (এওপিভি) যা মেসার্স গোয়া শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক ডিজাইন ও নির্মান করা হয়েছে।
আইসিজিএস রাজবীর হলো একটি ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি) যা গার্ডেন রিচ শিপবিল্ডার্স, কলকাতা কর্তৃক ডিজাইন ও নির্মান করা হয়েছে। এটিতে উন্নত নেভিগেশন ও যোগাযোগ সরঞ্জাম, অনুসন্ধান ও উদ্ধার কাজের জন্য সেন্সর ও যন্ত্রপাতি সংযুক্ত। এটি সামুদ্রিক আইন প্রয়োগ এবং সামুদ্রিক দূষণ মোকাবেলায় সক্ষম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat