×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০১-১৩
  • ৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হিসেব বহির্ভূত কর চাপানোয়র অভিযোগে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সেলস ট্যাক্সের ডেপুটি কমিশনারের পাস করা অর্ডারকে চ্যালেঞ্জ করে এবার আদালতে হাজির হয়েছেন বিরাট-পত্নী। ২০১২-১৩ এবং ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ এই চার অর্থবছরে অর্ডারকে চ্যালেঞ্জ করে আদালতে চারটি পিটিশন জমা দিয়েছেন তিনি।
বিচারপতি নিতিন জামদার ও অজয় আহুজার ডিভিশন বেঞ্চে চলছে এ মামলা। বৃহস্পতিবারের পর পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে ৬ ফেব্রুয়ারি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চারটি আবেদনের মধ্যে দুটি আবেদনের শুনানি হয় বৃহস্পতিবার। পরবর্তী শুনানি হওয়ার আগে আদালতের তরফে কর বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে আনুশকার আনা অভিযোগের জবাব দেওয়ার পরবর্তী শুনানি হওয়ার আগে।
আনুশকা আদালতে জানিয়েছেন, শুধু অভিনেত্রী হিসেবে নয়, তার উপরে কর চাপানো হয়েছে প্রোডাক্ট এনডোর্সমেন্ট, অ্যাওয়ার্ড সেরেমনি উপস্থাপনা এবং নানা বিধ কাজের জন্য। পিটিশনে বলা হয়েছে আনুশকা তার পারফরমার রাইটস অন্য কাউকে দিয়ে রেখেছেন।
আনুশকা জানিয়েছেন, ২০১২-১৩ সালে তার কাছে ১.০২ কোটির কর চাওয়া হয়। পরের বছরই তা বেড়ে হয়ে যায় ১.৬ নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী।
আনুশকার দাবি, তিনি একজন শিল্পী ও সেটা মনে রেখেই তার উপরে কর চাপানো উচিত। তিনি যে সমস্ত অ্যাওয়ার্ড ও ফিল্ম-শো তে পারফর্ম করেন, তার সমস্তই তৃতীয় সংস্থার সঙ্গে চুক্তিভিত্তিক।
আনুশকা নিজের পিটিশনে জানিয়েছেন, শুধুমাত্র একজন শিল্পী হিসেবে নয়, অনুষ্কার ওপর করের অঙ্ক চাপানো হয়েছে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে চুক্তি করার জন্য ও বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করার জন্যও।
এই অভিনেত্রীর দাবি, কোনও সিনেমায় কাজ করা মানেই সেই সিনেমার নির্মাতা বা প্রযোজক হয়ে যাওয়া নয়। আর তার ফলে কপিরাইটসও তার কাছে থাকে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat