×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-১৩
  • ২৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেছেন, টেকসই উন্নয়নের জন্য শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সরকারের মত এইরকম টেকসই উন্নয়ন এর আগে কখনোই হয়নি।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজের শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে আয়োজিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সুবিধাভোগীরা যে সকল ভাতা পাচ্ছেন তা অব্যাহত থাকবে। তাই আগামী নির্বাচনেও শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আগামীর বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়। তাঁর নেতৃত্বে যেভাবে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, তেমনিভাবে স্মার্ট বাংলাদেশ গঠিত হবে।
পরে প্রতিমন্ত্রী প্রতিবন্ধী ইউসুফ ও মো. সোহাগ নামে দুইজনকে দুটি রিক্সা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat