×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-১৩
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেছেন, উন্নয়নে, সংগ্রামে এবং সেবায় আওয়ামী লীগই মানুষের পাশে থাকে।
আজ কুমিল্লার দাউদকান্দিতে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ২০০৯ সালে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে ক্ষমতায় আসার পর থেকে মেঘা উন্নয়ন করছে। বিএনপি সরকার যা স্বপ্নেও কল্পনা করতে পারেনি, শেখ হাসিনা সরকার তা বাস্তবায়ন করে দেখিয়েছে।
বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অনেক বেশি জনবান্ধব এবং জনসেবায় সম্পৃক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার একজন কর্মী হিসেবে আমরা তৃনমূলে সেবা পৌঁছাতে সর্বদাই প্রস্তুত ছিলাম এবং আছি।
আমি বিশ্বাস করি,স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার পাশে বাংলাদেশের জনগণ থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান জয়, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খন্দকার শাহাজান, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেমসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat