×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০১-১২
  • ২৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সরকারের নেওয়া সকল আধুনিক কর্মপদ্ধতি বাস্তবায়নে সরকারি কর্মচারীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। 
তিনি বলেন, সরকারি পরিকল্পনা মতো মডেল এপিএ বাস্তবায়নে সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও মনিটরিং কার্যক্রম সহজতর হবে। সরকারের নীতির সঙ্গে কাজের সমন্বয় নিশ্চিত হলেই সরকারের উন্নয়ন কর্মকান্ড পরিমাপ করা সহজ হবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এসডিজি, প্রেক্ষিত পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জনের অবস্থা নিয়মিত জানা যাবে। 
শাহাব উদ্দিন আজ রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরের মিলনায়তনে মন্ত্রণালয়ের মডেল বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) চূড়ান্তকরণ উপলক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ও ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্সের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ  হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্সের মহাপরিচালক তহমিনা বেগম, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী । 
পরিবেশমন্ত্রী বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকারি দপ্তরগুলোর কাজে গতিশীলতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে মডেল এপিএ বাস্তবায়ন করতে প্রাথমিকভাবে পরিবেশ, বন ও জলবায়ু, পরিবর্তন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে বেছে নেওয়া হয়েছে, যা সত্যিই সময়োপযোগী উদ্যোগ। এই  যুগোপযোগী মডেল এপিএ বাস্তবায়নে দেশের পরিবেশের মান  ও বনজ সম্পদ উন্নয়নে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat