×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-১১
  • ২৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র তার ওকলাহোমা রাজ্যে ইউক্রেন বাহিনীকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা প্রশিক্ষণ দিতে যাচ্ছে। 
ওয়াশিংটন কিয়েভকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা পদ্ধতি সরবরাহ করতে যাচ্ছে। এ কারনে এটির ব্যবহার ও সংরক্ষণ শেখাতে যুক্তরাষ্ট্রই এ উদ্যোগ নিয়েছে। পেন্টাগণ মঙ্গলবার এক ঘোষণায় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
একের পর এক রুশ হামলায় পর্যুদস্ত কিয়েভ ওয়াশিংটনের কাছে এ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে বারবার অনুরোধ জানানোর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র গত বছরের শেষ দিকে ইউক্রেনকে প্যাট্রিয়ট ব্যবস্থা দেয়ার অঙ্গীকার করে।
পেন্টাগণের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল পাট রাইডার সাংবাদিকদের বলেছেন, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা পদ্ধতি বিষয়ে ইউক্রেন বাহিনীর প্রশিক্ষণ ওকলাহোমার ফোর্ট সিলে শিগগীরই অনুষ্ঠিত হবে। এতে আনুমানিক ৯০ থেকে ১০০ ইউক্রেন সৈন্য অংশ নেবে।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা থেকে ইউক্রেনকে রক্ষা এবং মস্কোর আকাশ নিয়ন্ত্রণ চেষ্টাকে ব্যাহত করেছে।  প্যাট্রিয়ট ইতোমধ্যে কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্রমাণিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat