×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১২-২৩
  • ৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দলের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে অংশগ্রহণকারীদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, আগামীকাল (২৪ ডিসেম্বর) শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা অনুযায়ী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অধিবেশনে আমন্ত্রিত অতিথিবর্গ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিগণ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যরা এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য, জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) সংলগ্ন অথবা ‘শিখা চিরন্তন’ গেট দিয়ে প্রবেশ করবেন। সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে কোনো প্রকার পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় সকলের ব্যক্তিগত গাড়ি ডিএমপি পুলিশের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে পার্কিং করতে হবে।
এছাড়া ২২তম জাতীয় সম্মেলনে অংশগ্রহণকারী সকল কাউন্সিলর, ডেলিগেট ও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঢাকা বিশ^বিদ্যালয় এলাকার বাংলা একাডেমি, রমনা কালী মন্দির, টিএসসি ও চারুকলা অনুষদ সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করতে হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই নির্দেশনা মেনে চলার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat