×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১২-২৩
  • ৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চলতি বছর প্রায় পুরোটা সময় প্রেম-বিয়ে নিয়ে শিরোনামে থাকলেও বেশ কয়েকটি সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। বছরের শেষ সিনেমা হিসেবে সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমাটি। এতে তিনি ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।
সিনেমাটি মুক্তির পর খুব একটা আলোচনায় না থাকলেও বেশ প্রশংসা কুড়াচ্ছে দর্শক-সমালোচকদের। বিষয়টি নিয়ে রীতিমতো উচ্ছ্বাসিত কিয়ার। দর্শকদের এমন প্রতিক্রিয়া জীবনের সেরা উপহার মনে করছেন এই অভিনেত্রী।
কিয়ারা বলেন, ‘আমি বরাবরই মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে এমন সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি। একটি সিনেমা নির্মাণের পেছনে উদ্দেশ্য থাকে বিনোদনের পাশাপাশি একাধিক সচেতনতামূলক বার্তা দেওয়া। আমরা কিন্তু নিজেদের জন্য সিনেমা নির্মাণ করি না, দর্শকদের জন্য নির্মাণ করি। তাই সবসময় আমাদের চাওয়া থাকে সবাই সিনেমাটি পছন্দ করুক এবং প্রত্যেকে হাসিমুখে আনন্দ ও বিনোদন নিয়ে হল থেকে বের হয়ে আসুক।’
তিনি আরও বলেন, ‘আমরা শুধু চাই আপনি বারবার সিনেমাটি দেখুন এবং নিজের জায়গা থেকে কাজটি মূল্যায়ন করুন। একটি সিনেমার রিভিউয়ের চেয়ে শিল্পী জীবনে সেরা আর কিছু হতে পারে না।’ এদিকে কিয়ারার সর্বশেষ সিনেমা ‘গোবিন্দ নাম মেরা’ ডিজনি প্লাস হটস্টারে তার ভক্তরা দেখতে পাচ্ছেন।
সিনেমাটি মুক্তির আগের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কিয়ারা আরও বলেন, ‘আমি প্রতিটি সিনেমা মুক্তির আগে বরাবরই নার্ভাস থাকি। সেটা থিয়েটার বা ডিজিটাল রিলিজ যে মাধ্যমেই হোক। শুধু মুক্তির সময় নয়, নিজের কাজের ট্রেলার মুক্তিতেও দর্শকরা গ্রহণ করবে কী করবে না তা নিয়ে ভয় কাজ করে।’ প্রতিটি সিনেমায় কিয়ারাকে ভিন্ন ভিন্ন লুকে দেখে থাকেন তার ভক্তরা। এমনকি চরিত্রগুলো ফুটিয়ে তুলতে বেশ পরিশ্রম করতে দেখা যায় তাকে।
বিষয়টি নিয়ে কিয়ারা গণমাধ্যমে আরও বলেন, ‘দেখুন, একজন অভিনেতা হিসাবে আমি সবসময় পরিচালকের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করি। তিনি চরিত্রটি কোন রূপে দেখতে চান সেটা করার চেষ্টা করি। আমি মনে করি পরিচালকের দৃষ্টিভঙ্গি বুঝতে না পারলে চরিত্রটি সঠিকভাবে রূপায়ন সম্ভব নয়।’উল্লেখ্য, বর্তমানে কিয়ারার হাতে ‘সত্যপ্রেম কী কথা’সহ বেশ কয়েকটি বলিউড এবং দক্ষিণী সিনেমার কাজ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat