×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-২১
  • ৩১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় শীতকালীন প্রশিক্ষণে মোতায়েন হয়েছে। 
আজ বুধবার ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন শীতকালীন প্রশিক্ষণ এলাকা চট্টগ্রামের বারৈয়ারহাট পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 
পরিদর্শনকালে তিনি যুদ্ধকালীন প্রস্তুতি স্বরূপ বিভিন্ন রণকৌশলগত প্রশিক্ষণ কার্যাবলী পর্যবেক্ষণ করেন। 
এসময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা  প্রস্তুত থাকতে উপস্থিত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যদের নির্দেশনা প্রদান করেন। 
বাংলাদেশ সেনাবাহিনী দেশ সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে জাতির আস্থার প্রতীক হিসেবে পরিগণিত হয়েছে বলে মত প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান। 
পরিদর্শনকালে বারৈয়ারহাট এলাকায় সেনাবাহিনী প্রধান ৫০০টি দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
 উল্লেখ্য, ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।    
এসময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীমসহ সেনাসদর এবং চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যগণ, মিডিয়া ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat