×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-২০
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রতিনিধি পরিষদের সিলেক্ট কমিটি দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের পক্ষে মত দিয়েছেন।
তারা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঙ্গাকারীদের উসকানি দেওয়ার অভিযোগ এনেছেন। 
যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। কিন্তু এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকৃতি জানান তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। বাইডেনের সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তাঁর উগ্র সমর্থকরা কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সহিংস হামলা চালায়। এতে পুলিশসহ অন্তত পাঁচজন নিহত হয়। এ ঘটনা তদন্তে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ থেকে এই সিলেক্ট কমিটি গঠন করা হয়। কমিটি ১৮ মাস ধরে এ ঘটনা নিয়ে তদন্ত চালায়। 
তদন্ত কমিটি সর্বশেষ সোমবার বৈঠকে বসে। এ সময়ে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনার প্রস্তাবে সকল সদস্য সর্বসম্মতভাবে ভোট দিয়েছেন। এসব অভিযোগের মধ্যে রাষ্ট্রীয় কার্যক্রমে ব্যাঘাত ঘটানো এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
কমিটির ভাইস চেয়ার লিজ চেনি অবিলম্বে দাঙ্গা থামাতে ব্যর্থ হওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ এনেছেন। তিনি যে কোন অফিসের জন্যে ট্রাম্পকে অযোগ্য বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, ওই সময়ে যে ব্যক্তি এ রকম আচরণ করে এ জাতিকে আবারো নেতৃত্ব দেয়ার অবস্থা তার নেই। 
এদিকে এক বিবৃতিতে ট্রাম্প দাবি করেছেন, তাকে আগামী নির্বাচন থেকে দূরে রাখাই এ তদন্তের লক্ষ্য। এ তদন্ত কমিটি দলীয় দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হচ্ছে বলেও তার অভিযোগ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat