×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-১৮
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আজ রাজধানীর মতিঝিলস্থ শিল্প মন্ত্রণালয় ভবনে অত্যাধুনিক ই-লাইব্রেরি এবং ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করেছেন।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
ই-লাইব্রেরি উদ্বোধন করে শিল্পমন্ত্রী বলেন, এটি শিল্প মন্ত্রণালয়ের মতো একটি বড় ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বুদ্ধিবৃত্তিক চর্চা বা পাঠ্যাভ্যাস বৃদ্ধিতে সহায়তা করবে ও জ্ঞান অনুসন্ধানে উদ্বুদ্ধ করবে।
ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করে শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের পঞ্চম তলায় স্থাপিত ডে-কেয়ার সেন্টারটিতে কর্মকর্তা-কর্মচারীরা অফিস চলাকালীন সময়ে তাদের ছোট শিশুদের রাখতে পারবেন। এতে তারা শিশু নিয়ে দুশ্চিন্তামুক্ত হয়ে কাজ করতে পারবেন।
ই-লাইব্রেরি উদ্বোধনকালে শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানসমূহের মাঝে এ ধরণের উদ্যোগ প্রথম। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রকাশিত আর্টিকেল, জার্নাল ও পাবলিকেশন ই-লাইব্রেরিতে সংরক্ষণ করা যাবে। ই-লাইব্রেরি একটি ইন্টেলেকচুয়াল স্টোরেজ হিসেবে কাজ করবে। এছাড়া, শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিভিন্ন প্রকাশনা ও ম্যাগাজিন সহজে বিশ্বের যে কেউ দেখতে ও পড়তে পারবে যা মন্ত্রণালয়ের  ব্র্যান্ডিং সহজতর করবে।  
উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের নিচতলায় স্থাপিত ই-লাইব্রেরি একটি অত্যাধুনিক ও  প্রযুক্তিনির্ভর লাইব্রেরি যেখানে মনোরম পরিবেশে মুদ্রিত বইয়ের পাশাপাশি ইলেকট্রনিক বই বা ই-বুক পড়ার সুবিধা থাকছে। ৯৫০ বর্গফুট জায়গার এই লাইব্রেরিতে প্রায় ২০০০ বইয়ের সমাহার থাকবে যা ই-লাইব্রেরি ওয়েবসাইট ব্যবহার করে অনুসন্ধান করা যাবে। সরকারি বন্ধের দিন ব্যতীত অফিস চলাকালীন লাইব্রেরিতে বই পড়া ও বই ইস্যু করা যাবে।
ব্যক্তিগত আইডি বা পাসওয়ার্ডের মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ই-লাইব্রেরিতে যুক্ত হয়ে ক্যাটাগরিভিত্তিক বই অনুসন্ধানের পাশাপাশি বই ধার নিতে বা পড়তে পারবে। ডিজিটাল পদ্ধতিতে লাইব্রেরিতে ম্যানেজমেন্ট করায় খুব সহজে বই উত্তোলন বা জমাদান সংক্রান্ত ডাটাবেইজ মেইনটেনই করা যাবে এবং কার কাছে কতটি বই ফেরত দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে তার তথ্য খুব সহজে বের করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat