×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-১২
  • ২৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, নারীদের বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের অবদানকে যোগ্য সম্মান প্রদান করতে হবে।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এ দেশের নারী-পুরুষ নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হন। নারীরা পুরুষের পাশে কখনো সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, কখনো মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। তাদের সহায়তা ছাড়া স্বাধীন বাংলাদেশের জন্ম হওয়া হয়ত সম্ভব ছিল না। অথবা স্বাধীন হলেও এই যুদ্ধ ৯ মাসে সমাপ্ত না হয়ে আরও দীর্ঘ হতো এবং আরও অনেক মানুষকে জীবন দিতে হতো। সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের অবদানকে যোগ্য সম্মান প্রদান করতে হবে।’
ডেপুটি স্পিকার আজ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী অডিটোরিয়ামে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট, সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় তিনি নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেন
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এবং তানভীর শাকিল জয়। 
ডেপুটি স্পিকার বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সবসময় রাজনীতিসহ সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে জাতির পিতাকে সহায়তা করেছেন। শেখ মুজিবুর রহমানের জাতির পিতা হয়ে উঠার পেছনে বঙ্গমাতার ভূমিকা অনস্বীকার্য। আর বঙ্গবন্ধুও সবসময় নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতেন।
সাবেক সংসদ সদস্য ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিমা বেগম স্বপ্নার সভাপতিত্বে এবং সাংস্কৃতিক জোট, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সদর উপজেলার চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য বক্তব্য রাখেন। এছাড়া স্বাগত বক্তা অনুপ কুমার বড়ুয়াসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat