×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-১১
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারিতে বিপর্যস্ত থাইল্যান্ডের পর্যটন খাত চাঙ্গা হতে শুরু করেছে। চলতি বছর দেশটিতে এক কোটি পর্যটকের আগমন ঘটেছে। 
শনিবার দেশটির পর্যটন কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। 
থাইল্যান্ডে ২০১৯ সালে চার কোটি পর্যটক ভ্রমণে আসে। কিন্তু করোনা মোকাবেলায় দেশটি সীমান্ত নিয়ন্ত্রণসহ নানা ধরনের কঠোর পদক্ষেপ নেয়।
বিশ^ব্যাপী করোনা নিয়ন্ত্রণে গৃহীত কঠোর পদক্ষেপসমূহ শিথিল করার প্রেক্ষিতে থাইল্যান্ডের পর্যটন খাতও ঘুরে দাঁড়াতে শুরু করে। থাই সরকার আশা করছে চলতি বছর এ খাত থেকে তাদের ১৬ বিলিয়ন মার্কিন ডলার আয় হবে।
সরকারি উপাত্ত বলছে, আগামী বছর পর্যটকের সংখ্যা দুই কোটি ৩০ লাখ হবে। কোন কোন বিশ্লেষক বলছেন, পর্যটকের সংখ্যা পূর্বের অবস্থায় ফিরে যেতে ২০২৪ সাল লেগে যেতে পারে।
এদিকে শনিবার ব্যাংককের সূবর্ণভূমি বিমানবন্দরে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের একটি বিমান অবতরণ করলে যাত্রীদের প্রথাগতভাবে নেচে গেয়ে অর্ভ্যত্থনা জানানো হয়।
এ সময়ে বিমানবন্দরে এক বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী প্রয়ুত চান-ও-চান বলেছেন, আকাশ এখন উন্মুক্ত। আমরা এই বিশ^াস তৈরি করতে চাই যে বিশে^ থাইল্যান্ড এখনও পর্যটকদের অন্যতম (শীর্ষ) গন্তব্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat