×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০৮
  • ২৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যদি কেউ আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয়, তাহলে আওয়ামী লীগ নেতাকর্মীকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক ভাবে প্রতিহত করবে। 
আজ বৃহষ্পতিবার শেরপুর শহীদ দারোগ আলী মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগুন সন্ত্রাস করে কোন লাভ নেই। আগুন সন্ত্রাসকারীদের জনগণ প্রত্যাখান করেছে। বিএনপি যদি নিয়মতন্ত্রিক ভাবে আন্দোলন করে তাহলে আওয়ামী লীগের কোন অসুবিধা নেই। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চালাতে চাই। এতে দল মত নির্বিশেষে সকলের কথা বলার অধিকার রয়েছে। 
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সরকার দলীয় হুইপ মো. আতিউর রহমান আতিকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সংস্কৃতি বিষয়ক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।  
উদ্বোধনী বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আন্দোলন সংগ্রাম করে সরকারের পতন ঘটনা যাবে না। ১০ ডিসেম্বর দেশে যারা বিশৃঙ্খলা করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, বাংলাদেশ এক সময় খাদ্যে ঘাটতি ছিল। শেখ হাসিনা সরকারের সঠিক যুগোপযোগী সিদ্ধাতের ফলে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিদ্যুৎ, স্বাস্থ্য, রাস্তা-ঘাট, শিক্ষাখাত ও তথ্য প্রযুক্তিতে সে সাফল্য অর্জন করেছে তা বিদেশী পত্র-পত্রিকাগুলো ফলাও করে প্রচার শেখ হাসিনার কাছে কি যাদু রয়েছে। 
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে হুইপ আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক হিসাবে ছানুয়ার হোসেন ছানুর নাম ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat