×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০৫
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনে শুন্য কোভিড নীতি সহজ হওয়ায় করোনা পরীক্ষার নিয়ম শিথিল করা হয়েছে। রাজধানী বেইজিংসহ অন্যান্য শহরে সোমবার ব্যবসায়িক কার্যক্রম পুনরায় শুরু  হয়েছে। করোনা পরীক্ষার নিয়মেও শিথিলতা আনা হয়েছে।
চীনে করোনা সংক্রমণ রোধে কর্তৃপক্ষ শুন্য কোভিড নীতি ঘোষণা করে। এর আওতায় করোনার গণপরীক্ষাসহ নানা ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। এতে সম্প্রতি দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এ প্রেক্ষিতে সরকার করোনা নীতি শিথিল করা শুরু করে।
বেইজিংয়ে প্রচুর দোকানপাট পুরনরায় খুলেছে। গণপরিবহন ব্যবহারে ৪৮ ঘন্টা আগের করোনা পরীক্ষার নেগেটিভ কার্ড দেখানোর বাধ্য বাধকতাও থাকছে না। 
এদিকে দেশটির বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত সাংহাই চলতি বছর দুমাসের লকডাউনে ছিল। এখন বাসিন্দারা সাম্প্রতিক করোনা পরীক্ষার কার্ড ছাড়াই পার্ক, পর্যটককেন্দ্রের মতো বাইরের জায়গাগুলোতে যেতে পারছে।
প্রতিবেশী হাংজু আরো একধাপ এগিয়ে নিয়মিত গণপরীক্ষার নিয়মের অবসান ঘটিয়েছে। তবে নার্সিং হোম, স্কুল ও কিন্টারগার্টেনে এ নিয়ম বহাল রয়েছে।
এছাড়া উরুমকিতেও সোমবার সুপারমার্কেট, হোটেল, রেস্টুরেন্ট ও স্কি রিসোর্টগুলো পুনরায় খুলে দেয়া হয়েছে। উরুমকিতে অগ্নিকান্ডে ১০ জন প্রাণ হারানোর ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে করোনার কঠোর নীতির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ নতুন রূপ নেয়। 
উহান শহরেও রোববার গণপরিবহনের জন্যে করোনা পরীক্ষার নিয়ম বাতিল করা হয়। এই শহরেই ২০১৯ সালে প্রথম করোনা শনাক্ত হয়।
বিশ^ স্বাস্থ্য সংস্থা শুন্য কোভিড নীতি থেকে চীনের সরে আসাকে স্বাগত জানিয়েছে। লকডাউন অবসান ও বৃহত্তর রাজনৈতিক স্বাধীনতার দাবিতে হাজার হাজার লোক রাস্তায় নেমে বিক্ষোভ করার প্রেক্ষিতে চীনা কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। 
এদিকে চীনে সোমবার নতুন করে ২৯ হাজার ৭২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat