×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১২-০২
  • ২৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী বলেছেন, সরকার যখন দেশকে উন্নয়ন-অগ্রযাত্রায় এগিয়ে নিচ্ছে,তখন বিএনপি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে  নৈরাজ্য ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সরকার দেশের জনগণকে সাথে নিয়ে সকল অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। বিএনপি কোন ভাবেই উন্নয়ন ব্যাহত করতে পারবে না।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই বাধ-চাটপাড়া মাদ্রাসার ১ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কাজীরখিল বাজারে আয়োজিত এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৭৫ লাখ টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, ইউএনও সিদ্ধার্থ ভৌমিকসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বিএনপির এই ষড়যন্ত্র থেকে সবাইকে সাবধান থাকার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভেদ ভূলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat