×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-৩০
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সমাবেশকে ঘিরে আন্দোলনের নামে যদি সহিংসতার উপাদান যুক্ত করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দিবে। 
আজ সচিবালয়ে ব্রিফিংকালে একথা বলেন। 
আন্দোলনকে কেন্দ্র করে, বিএনপি কেন তাদের সমাবেশে জন্য ১০ ডিসেম্বর বেছে নিয়েছে, এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কি জানে না বাংলাদেশের ইতিহাস? ১৯৭১ সালে ১০ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার নীল নকশা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয় উল্লেখ করে তিনি বলেন, ১০ ডিসেম্বর সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেন এবং সাংবাদিক সৈয়দ নাজমুল হক- এই দুই জনকে পাক-হানাদার বাহিনী ও  আলবদর বাহিনী উঠিয়ে নিয়ে যায়। ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত  বুদ্ধিজীবী হত্যার মতো নৃশংসতম ঘটনা বাংলাদেশে সংগঠিত হয়।
সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, সাংবাদিক, চিকিৎসকদের ধরে নিয়ে গিয়ে হত্যা করার কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর সমাবেশের জন্য কেন বিএনপি বেছে নিলো, এটাই এখন প্রশ্ন?  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি যেতে চায় না, কারণ সেখানে পাক-হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। আর একাত্তরের ৭ মাচের্র ভাষণ বিএনপির পছন্দ নাও হতে পারে, যদিও সেই ভাষনকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে সর্বকালের অন্যতম সেরা ভাষণ হিসেবে।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যান হচ্ছে সেই ঐতিহাসিক স্থান, যেখানে ১৬ ডিসেম্বর পাক-হানাদার বাহিনী  মুক্তি বাহিনী, মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। সেই সোহরাওয়ার্দী উদ্যান কেন বিএনপির অপছন্দ, তা জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ঐতিহাসিক উদ্যান, বিশাল জায়গা এখানে। আওয়ামী লীগের সব সমাবেশ ও জাতীয় সম্মেলন এখানেই হয়। 
তাহলে বিএনপি কেন তাদের পার্টি অফিসের সামনের মাত্র ৩৫ হাজার বর্গফুটের মতো ছোট্ট একটি জায়গায় তাদের সমাবেশের জন্য বেছে নিলো ? প্রশ্ন ওবায়দুল কাদেরের। তিনি জানতে চান, পার্টি অফিসে সমাবেশ করার জন্য বিএনপির এতো দঢ়তা কেন? এখানে তাদের কি কোন বদ উদ্দেশ্য আছে? কোন মতলবে তারা এটা চায়?  
আওয়ামী লীগ ১০ ডিসেম্বর সতর্ক পাহারায় থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat