×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-২৯
  • ৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনে কোভিড সংক্রান্ত লকডাউন অবসানের এবং বৃহত্তর রাজনৈতিক স্বাধীনতার দাবিতে জনগণের বিক্ষোভ-সমাবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এদিকে দেশটির বাইরে যুক্তরাষ্ট্রে এমন দাবিতে ছোট আকারে বিক্ষোভ ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। সোমবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।
সপ্তাহান্তে চীনের প্রধান শহরগুলোতে শত শত মানুষ রাজপথে নেমে আসার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন মন্তব্য করা হলো। চীনে এমন বিক্ষোভ জনসাধারণের হতাশার একটি বিরল বহি:প্রকাশ যা আন্তর্জাতিক চীনা-ভাষী সম্প্রদায়গুলোতেও ছড়িয়ে পড়েছে।
সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘তিনি চীনের এই বিক্ষোভ পর্যবেক্ষণ করছেন। আমরা সকলেই এটি করছি।’
কিরবি বিক্ষোভকারীদের দাবির ব্যাপারে বাইডেনের প্রতিক্রিয়ার বর্ণনা না দিয়ে বলেন, ‘প্রেসিডেন্ট বিশ্বব্যাপী প্রতিবাদকারীদের পক্ষে কথা বলতে যাচ্ছেন না। তারা নিজেদের পক্ষে কথা বলছে।’
তবে তিনি বিক্ষোভকারীদের অধিকারের প্রতি মার্কিন সমর্থনের ওপর জোর দেন।
কিরবি বলেন, ‘মানুষকে সমবেত হওয়ার এবং কোন নীতি বা আইন বা আদেশের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার দেওয়া উচিত এমন ক্ষেত্রে যা তারা গ্রহণ করে।’
এরআগে সোমবার মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছে, ওয়াশিংটন চীনের কোভিড লকডাউন নীতিকে বড় বাড়াবাড়ি হিসেবে দেখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat