×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-২৬
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির বয়স ৪১ বছর। এখনও গ্ল্যামার ধরে রেখেছেন তিনি। তাকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়া। সম্প্রতি নববধূর লুকে একটি ভিডিও পোস্ট করেছেন স্বস্তিকা, যে ভিডিওতে শরীরী সৌন্দর্য ফুটে উঠেছে তার। সবাইকে চমকে দিয়ে নিজের জন্য পাত্র চাইলেন স্বস্তিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পাত্র চাই’ লিখে বিজ্ঞাপন দিলেন তিনি।
পাত্রের বিবরণও জানিয়ে দিলেন। অভিনেত্রীর পছন্দ আর অপছন্দের কথা জেনে তো রীতিমতো নড়েচড়ে বসেছেন ভক্তরা।পাত্রের বিষয়ে স্বস্তিকা লিখেছেন, ‘গায়ের রঙ শ্যামবর্ণ হলেও চলবে। ফর্সা হতে হবে না।’ এইটুকুতেই স্বস্তিকা বুঝিয়ে দিলেন কেন ব্যতিক্রম তিনি। পাত্রকে অতি অবশ্যই বই পড়তে ভালোবাসতে হবে। গান শুনতে ভালবাসতে হবে।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বেড়াতে যেতে ভালোবাসতে হবে। ইংরেজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারলেই হবে।’
এখানেই শেষ নয়, প্রাণীর প্রতি পাত্রের ভালোবাসা থাকতে হবে। স্বস্তিকার স্পষ্ট বার্তা, ‘আমায় না ভালোবাসলেও চলবে, কিন্তু কুকুরদের মাথায় করে রাখতে হবে। এই সব গুণ থাকলে যোগাযোগ করবেন, বাকি যা যা পারেন না সেগুলো আমি সামলে নেবো।’স্বস্তিকার এমন বিজ্ঞাপনের পর পুরুষ অনুরাগীরা ভিড় জমাচ্ছেন অভিনেত্রীর পোস্টে। একের পর এক মন্তব্যে জমজমাট হয়ে ওঠেছে অভিনেত্রীর বিজ্ঞাপন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat