×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-২৪
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রভাবশালী বোন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ‘মূর্খ’ এবং যুক্তরাষ্ট্রের ‘বিশ্বস্ত কুকুর’ হিসেবে অভিহিত করেছেন। 
বৃহস্পতিবার সরকারি সংবাদ মাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সি(কেসিএনএ) এ কথা জানিয়েছে।
সম্প্রতি উত্তর কোরিয়া আন্ত:মহাদেশীয়সহ একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এ প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া বলেছে, তারা পিয়ংইয়ংয়ের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে। 
দক্ষিণ কোরিয়ার বক্তব্যের সূত্র ধরে উত্তর কোরিয়ার কিম ইয়ো জং বলেছেন, জঘন্য এই পদক্ষেপে স্পষ্টত এটিই দেখা যাচ্ছে যে, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের কট্টর ও বিশ^স্ত কুকুর।
তিনি আরো বলেন, ‘উত্তর কোরিয়ার ওপর নির্বিচারে চাপানো এই নিষেধাজ্ঞায় আমি বিস্মিত হচ্ছি। দক্ষিণ কোরিয়ার গ্রুপটি যেন যুক্তরাষ্ট্রের ছুঁড়ে দেয়া মাংসের ওপর দৌড়ানো একটি বন্য কুকুর। এটি এক অপরূপ দৃশ্য!’
কিম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েলের বিরুদ্ধে বিপজ্জনক পরিস্থিতি তৈরির অভিযোগ করে বলেন, তিনি তার পূর্বসুরি মুন জায়ে ইনের তুলনায় অনেক বেশি কট্টর।
উত্তর কোরিয়া শুক্রবার রেকর্ড ভাঙা সর্বশেষ আন্ত:মহাদেশীয় ব্যালাষ্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া দেশটিকে সতর্ক করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat