×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১৬
  • ২৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কৃষি মন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, মেহেরপুরের কৃষি দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক গতিশীল। এই জেলায় বছরে চারটি পর্যন্ত ফসল চাষ হয়। 
তিনি বলেন, এখানকার কৃষকরা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর কৃষিতে অভ্যস্ত হয়ে পড়েছে। প্রযুক্তি ব্যবহার করে তারা শুধু দেশে নয়, বিদেশেও উৎপাদিত ফসল রপ্তানি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। 
তিনি আজ বুধবার মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘কৃষি প্রযুক্তি ও কৃষি ঋণ মেলা ২০২২’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
কৃষিমন্ত্রী বলেন, এ জেলার কৃষকরাই মুক্তিযুদ্ধের সময় প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেছিল। এজন্য মেহেরপুরের মানুষের নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে। 
কৃষিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কেন, কোনো রাষ্ট্রদূতের নাক গলানো আমরা কখনোই মেনে নিতে পারি না। তাদের আবারও সর্তক করা হবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এ দেশকে স্বাধীন করেছি। ফলে কারো কাছে মাথা নত করা বা দেশের আত্মমর্যাদা রক্ষায় আমরা কাউকে ছাড় দেবো না। 
তিনি বলেন, সংবিধানের ১২৬ ধারায় সুস্পষ্ট বলা আছে, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।  বিএনপি যতই গলাবাজি করুক, আগামী  নির্বাচনে অংশগ্রহণ করবে তারা। বিএনপি সহিংসতার পথ বেছে নিলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। 
মেহেরপুর জেলা থেকে ৩ হাজার মেট্রিকটন কপি রপ্তানি হয়। আগামীতে মেহেরপুর জেলা থেকে  ৩০ হাজার মেট্রিকটন কপি রপ্তানি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ও  মেহেরপুরের গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকন। জেলা প্রশাসনের সহকারি কমিশনার রনি খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, বিএডিসির চেয়ারম্যান এ এফ এম হায়তুল্লাহ, কৃষি বিপনন অধিদপ্তরের মহা পরিচালক আবদুল গাফ্ফার খান, বাংলাদেশ কৃষি গবেষণা কান্সিলের নির্বাহি চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, মেহেরপুরের পুলিশ সুপর রাফিউল আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat