×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১৫
  • ৩৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনকে সামনে আরো কঠিন সময়ের মুখোমুখি হতে হবে এবং রাশিয়ার সামরিক সক্ষমতাকে খাটো করে দেখা উচিত হবে না। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ সোমবার এ কথা বলেছেন।
তিনি খেরসন শহর থেকে রুশ সৈন্য প্রত্যাহারের প্রেক্ষাপটে ইউক্রেনীয় বাহিনীর অবিশ্বাস্য সাহসের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি কিয়েভকে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখারও আহ্বান জানান।
ডাচ পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের সাথে বৈঠক শেষে দ্য হেগে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, আগামী মাসগুলো কঠিন হবে। পুতিনের লক্ষ্য এই শীতে ইউক্রেনকে ঠান্ডা ও অন্ধকারের মধ্যে ফেলা।
তিনি আরো বলেন, রাশিয়ার সক্ষমতাকে খাটো করে দেখার ভুল করা আমাদের ঠিক হবে না।
রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে। প্রথমেই তারা খেরসন শহর দখলে নেয়। এর পর থেকে রুশ বাহিনীকে দখলে নেয়া কয়েকটি শহর থেকে পিছু হটতে হয়। সর্বশেষ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর থেকেও রুশ সৈন্যদের প্রত্যাহার করে নেয়া হয়। এ প্রেক্ষিতে স্টলটেনবার্গ ইউক্রেনীয় বাহিনীর অবিশ্বাস্য সাহসের প্রশংসা করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার  খেরসন শহর পরিদর্শন করেন। তিনি রোববার বলেন, এ অঞ্চলে রুশ বাহিনীর শত শত যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গেছে।
স্টলটেনবার্গও বলেছেন, সেখানে রুশ বাহিনী  চরম নৃশংসতা দেখিয়েছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat