×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১৩
  • ৩০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনার ব্যাপারে শেষ দিন পর্যন্ত চেস্টা করবে ইসি।
তিনি বলেন, ‘সব দলকে ভোটে আনাই আমাদের বড় চ্যালেঞ্জ। সফল হবো কিনা জানি না, শেষ দিন পর্যন্ত আমাদের এই চেষ্টা থাকবে।’
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘পরিবেশ-পরিস্থিতি সৃষ্টির যে কাজ সেটা করবো। বিএনপি নির্বাচনে আসবে না, এমনটা মনে করছি না। আমাদের আশা নির্বাচনে সব দলের অংশগ্রহণ থাকবে। সব পক্ষ নিয়েই আমরা ভোটের মাঠে থাকবো।’
তিনি বলেন, ‘একটা সময় ছিল, ৮০’র দশকে ভোটের দায়িত্ব কেউ নিতে চাইতো না। এখন কিন্তু এমন পরিস্থিতি নেই। এখন নিয়মের মধ্যে এসেছে। দু-একজন তো এদিক-সেদিক থাকবেই। তবে আশা করি সবাই নিষ্ঠার সঙ্গেই দায়িত্ব পালন করবেন।’ 
সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবাই আশাবাদী সব দল নির্বাচনে আসবে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে  অনেক কিছুই পরিবর্তন হয়। সময় অনেক কিছু বলে দিবে। আমাদের একটাই চ্যালেঞ্জ-  সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। আমরা সফল হবো কিনা জানি না, তবে আমাদের শেষ দিন পর্যন্ত চেষ্টা থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat