×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১৩
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ডালাসে শনিবার এয়ার শোতে অংশ নেয়া  দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে বিমান দুটিকে পরস্পরের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে  বিষ্ফোরিত হয়ে মাটিতে আছড়ে পড়তে দেখা যায়। মার্কিন কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ফেডারেশন এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়,  বোয়িং বি-১৭ ফ্লাইং ফোর্ট্রিস ও ছোট আকারের বেল পি-৬৩ কিংকোবরা নামের এ দুই বিমানে কতজন আরোহী ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার দুপুরের পরপরই ঘটা এ উড়োজাহাজ দুর্ঘটনায় আরোহীদের কেউ প্রাণে বেঁচে গেছে কিনা তা জানা যায়নি। ডালাস এক্সিকিউটিভ এয়ারপোর্টে ইউংস ওভার ডালাস এয়ারশো চলাকালে এ বিমান দুর্ঘটনা ঘটে।
এদিকে ডালাস মেয়র এরিক জনসন টুইটার বার্তায় জানান, হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় দর্শকদের বা সেখানে উপস্থিত থাকা কেউ আহত হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে মহড়ার সময় আকাশে নিজের গতিপথ ধরে এগোচ্ছে বোমারু বিমানটি। কিছু দূর এগোনোর পর পাশ থেকে উড়ে আসে আরেকটি উড়োজাহাজ। সংঘর্ষের পর একটি উড়োজাহাজ ভেঙ্গে নিচে পড়ে যায়। বোয়িংটিও জ্বলন্ত অবস্থায় দূরে গিয়ে আছড়ে পড়ে।
বোয়িং বি-১৭ বিমানটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে বিমানটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এর পর থেকে এ ধরনের উড়োজাহাজ প্রচুর পরিমাণে তৈরি করা হয়েছে। আর পি-৬৩ কিংকোবরা জাতীয় উড়োজাহাজও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল। এটি কেবলমাত্র সোভিয়েত এয়ার ফোর্স ব্যবহার করতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat