×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১২
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার দখলদারদের কাছ থেকে খেরসন শহর পুনরুদ্ধার ইউক্রেনের জন্য একটি ‘অসাধারণ বিজয়’ মনে হওয়ায় হোয়াইট হাউস শনিবার প্রশংসা করেছে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, ‘এটা দেখে মনে হচ্ছে ইউক্রেনের নাগরিকরা সবেমাত্র একটি অসাধারণ বিজয় অর্জন করেছে। সেখানে এই যুদ্ধে রাশিয়ার দখল করে নেওয়া একটি আঞ্চলিক রাজধানী এখন ইউক্রেনের পতাকাতলে ফিরে এসেছে এবং এটি একটি উল্লেখযোগ্য ঘটনা।’ কম্বোডিয়ায় আসিয়ান সম্মেলনে অংশ নিতে সুলিভান প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে রয়েছেন।
ইউক্রেনের সৈন্যরা খেরসন নগরীতে প্রবেশের পর সুলিভান কথা বলছিলেন। ইউক্রেনের বিশাল অংশ রাশিয়ার দখলের ক্ষেত্রে এ শহর কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ ছিল।
সুলিভান বলেন, ‘এটি একটি বড় বিজয় এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইউক্রেনের জনগণের অবিশ্বাস্য দৃঢ়তা ও দক্ষতা এবং যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের নিরলস ও ঐক্যবদ্ধ সহযোগতিার কারণে তা সম্ভব হয়েছে।’
মস্কোর সাথে আলোচনার জন্য বাইডেন প্রশাসন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি’কে চাপ দিতে শুরু করেছে এমন খবরের বিষয়ে জানতে চাইলে সুলিভান বলেন, ইউক্রেন নয়, রাশিয়া হলো সেই পক্ষ যাকে সিদ্ধান্ত নিতে হবে আলোচনার টেবিলে যাবে কি-না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat