×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-০১
  • ৪০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষা ও কল্যাণে জাতীয় ট্রেড ইউনিয়নগুলোর ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় নিয়ে রাজধানীতে দুইদিন ব্যাপী জাতীয় ট্রেড ইউনিয়ন ঐক্য সম্মেলন-২২ শুরু হয়েছে।
আজ রাজধানীতে বিয়াম মিলনায়তনে আইটি ইউসি- বিসি কাউন্সিল এর উদ্যোগে জাতীয় ট্রেড ইউনিয়ন ঐক্য সম্মেলন শুরু হয়।
ঐক্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেক্রেটারী জেনারেল শয়া ইয়োশিদা বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষা ও কল্যাণে জাতীয় ট্রেড ইউনিয়নগুলোর ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, শক্তি ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যের কোন বিকল্প নেই।
আইটি ইউসি- বিসির সভাপতি শাহ্ মোঃ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুননাহার ভূইয়া এমপি, আইএলও বাংলাদেশ অফিসের প্রধান কারিগরি উপদেষ্টা নিরন রাম জুথান, আইএলও দক্ষিণ এশিয়ার সিনিয়র স্পেশালিষ্ট সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক চৌধুরী আশিকুল আলম, প্রবীণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ভূঁইয়া, বিলসের মহাসচিব নজরুল ইসলাম খান, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরু, পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, শ্রমিক নেতা আনোয়ার হোসাইন, শাকিল আক্তার চৌধুরী, শহিদুল্লাহ বাদল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আই টি ইউসি- বিসি’র সেক্রেটারী জেনারেল আমিনুল রশিদ চৌধুরী রিপন।
প্রধান অতিথি শয়া ইয়োশিদা আরো বলেন, করোনা মহামারির প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকটের কারণে শ্রমজীবী মানুষের জীবনে দুর্যোগ নেমে এসেছে। অর্থনৈতিক সংকট মোকাবিলায় সকল শ্রমিক সংগঠনগুলিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের শ্রমিক সমাজকে একটি পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে মর্যাদা রক্ষার পাশাপাশি শক্তি বৃদ্ধি ও শ্রমিকদের কল্যাণ সুগম হবে।
দুইদিন ব্যাপী জাতীয় ট্রেড ইউনিয়ন ঐক্য সম্মেলনের প্রথম দিনে দেশের বর্তমান শ্রম ও শ্রমিক বিষয়ে শ্রম ও আইন বিষয়ে দুটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। বুধবার কর্ম পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সম্মেলন শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat